News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সপ্তাহেও নিখোঁজ গৃহবধূর হদিস নেই, সাব্রুম পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
Image

এক সপ্তাহেও নিখোঁজ গৃহবধূর হদিস নেই, সাব্রুম পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগরতলা, ১০ জানুয়ারি: নিখোঁজ গৃহবধূর সন্ধান না মেলায় নতুন বছরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকা। গত ১ জানুয়ারি নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হন বিশ্বজিৎ মজুমদারের স্ত্রী তনুশ্রী মজুমদার।

পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বড়খোলা গ্রামের এক যুবক সমর মজুমদার তনুশ্রী দেবীকে কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার পরপরই বিষয়টি সাব্রুম থানায় জানানো হলেও এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখনও নিখোঁজ গৃহবধূর কোনো হদিস দিতে পারেনি।

এর ফলে দাসপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তের গতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। গত ৯ জানুয়ারি বেলা প্রায় ১টা নাগাদ দেখা যায়, নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামী বিশ্বজিৎ মজুমদার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

নিখোঁজ গৃহবধূর দ্রুত উদ্ধারের দাবিতে সরব হয়েছে পরিবার ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এখনও পর্যন্ত তনুশ্রী দেবীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাবাসী অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top