News Flash

  • Home
  • বিদেশ
  • ইন্টারনেট বন্ধেও থামছে না ইরানের বিক্ষোভ, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনেইয়ের
Image

ইন্টারনেট বন্ধেও থামছে না ইরানের বিক্ষোভ, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনেইয়ের

তেহরান, ১০ জানুয়ারি: ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েও ইরানে সরকারবিরোধী আন্দোলনের বিস্তার রোখা যাচ্ছে না। বর্তমানে দেশের ৩১টি অঙ্গরাজ্যেই বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দেন। শুক্রবার রাতে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করলে কেউই নিস্তার পাবে না।”

এর আগে শুক্রবার রাতে ট্রাম্প দাবি করেন, “ইরান বড় বিপদের মুখে রয়েছে।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ফের ইরানে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে। এর পরই জাতির উদ্দেশে ভাষণ ও সমাজমাধ্যমে পোস্টের মাধ্যমে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন খামেনেই। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “যে মার্কিন প্রেসিডেন্ট সমগ্র বিশ্বকে অহংবোধের চোখে বিচার করেন, তাঁর জানা উচিত—বিশ্বের সমস্ত অত্যাচারী ও অহংকারী শাসকই ক্ষমতার শীর্ষ থেকে পতিত হয়েছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি (প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র) জনগণকে গণপ্রতিবাদে নামার ডাক দেন। তার পরপরই সরকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয়। ইন্টারনেট স্বাধীনতা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিক্ষোভ দমনে পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। রাজধানী তেহরানে অন্তত ২০০ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় এক চিকিৎসকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মতে, এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫। পাশাপাশি অন্তত ২৩০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর তেহরানে দোকানদারেরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামেন। ধীরে ধীরে সেই বিক্ষোভ দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে। শুরুতে আর্থিক দুরবস্থার প্রতিবাদে আন্দোলন হলেও, পরে তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই ও প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের সরকারের বিরুদ্ধে সর্বাত্মক গণবিক্ষোভে পরিণত হয়। ২০২২ সালে নারী স্বাধীনতার দাবিতে হওয়া আন্দোলনের সময় যেমন কঠোর দমন-পীড়ন চালানো হয়েছিল, এবারও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ।

এদিকে, বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন সেনার সর্বাধিনায়ক হিসেবে তাঁর ক্ষমতা কেবলমাত্র তাঁর নিজস্ব নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত। অন্য দেশে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করবেন না বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পরমাণুকেন্দ্রে বিমানহানা বা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের প্রসঙ্গ তুলে ক্ষমতার সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, একটি জিনিস আছে—আমার নিজস্ব নীতি। আমার নিজস্ব মন। সেটাই একমাত্র জিনিস, যা আমাকে থামাতে পারে। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।”

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top