News Flash

  • Home
  • বিদেশ
  • গণতান্ত্রিক প্রক্রিয়া যেকোনো মূল্যে চালু রাখতে হবে: তারেক রহমান
Image

গণতান্ত্রিক প্রক্রিয়া যেকোনো মূল্যে চালু রাখতে হবে: তারেক রহমান

ঢাকা, ১০ জানুয়ারি: যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত ও সচল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেছেন, মতপার্থক্য যেন কখনোই মতবিভেদে পরিণত না হয় বা বিভেদের কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান বলেন, হিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা আমরা ২০২৪ সালের ৫ আগস্ট প্রত্যক্ষ করেছি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।

তারেক রহমান বলেন, সামনে আমাদের সামনে বহু কঠিন চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের মধ্যেও নানা ধরনের মতপার্থক্য আছে। এসব মতপার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার বলে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে; কিন্তু আমরা কোনোভাবেই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।’

দেশে ফেরার পর সাভারসহ কয়েকটি এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, নতুন প্রজন্ম এখন দিকনির্দেশনা ও আশার আলো খুঁজছে। ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতাকে সামনে রেখে যদি সবাই দেশ ও স্বাধীনতার স্বার্থে কাজ করে, তাহলে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, নারী ও পুরুষ— উভয়েরই সমানভাবে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, বাংলাদেশের পক্ষে ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সবাইকে মনে করিয়ে দিতে চান যে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে হবে এবং জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি থেকে দলের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়া হবে এবং সেখান থেকে প্রাপ্ত আলোচনা ও সমালোচনাকে দেশের মানুষের সমস্যা সমাধানে কাজে লাগানো হবে।

এই মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমদ, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ আহমদসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top