News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল জনজাতি কল্যাণ দপ্তর
Image

স্কলারশিপ বঞ্চিত জনজাতি পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল জনজাতি কল্যাণ দপ্তর

আগরতলা, ৯ জানুয়ারি: বিগত বছরের মতো চলতি বছরেও বহু জনজাতি পড়ুয়া এখনো স্কলারশিপের অর্থ না পাওয়ায় চরম অসন্তোষে ফুঁসছেন। ইতিপূর্বে একাধিকবার জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে পড়ুয়ারা দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের দ্বারস্থ হলেও সমস্যার কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।

এরই প্রতিবাদে শুক্রবার স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা জনজাতি কল্যাণ দপ্তরে জড়ো হন। পড়ুয়ারা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ পড়ুয়ারা দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে ভিতরে বিক্ষোভ শুরু করেন।
এরপর দপ্তরের আরেক আধিকারিক পড়ুয়াদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। একসময় ওই আধিকারিক ও পড়ুয়াদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটার দিয়ে তালা কেটে দপ্তরের ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে দপ্তরের আধিকারিকরা দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, আধিকারিকদের ফোন পাওয়ার পর দপ্তরের মন্ত্রী নিজের অবস্থান বদলান।
পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পড়ুয়ারা গুরুতর অভিযোগ তুলে জানান, স্কলারশিপ না পাওয়ার পেছনে দপ্তরের মন্ত্রীরও ভূমিকা রয়েছে। পড়ুয়াদের দাবি, মন্ত্রী নিজেই বলেছেন দপ্তরের কিছু আধিকারিক টাকা খায়। ফলে শুধুমাত্র আধিকারিক নয়, এই বঞ্চনার পেছনে দপ্তরের মন্ত্রীর হাতও থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এখন প্রশ্ন উঠছে, এই গুরুতর অভিযোগের পর জনজাতি কল্যাণ দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করে। সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top