News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অরুন্ধতীনগর পুলিশ লাইন পরিদর্শনে রাজ্য পুলিশের মহানির্দেশক
Image

অরুন্ধতীনগর পুলিশ লাইন পরিদর্শনে রাজ্য পুলিশের মহানির্দেশক

আগরতলা, ৯ জানুয়ারি: শুক্রবার সকালে অরুন্ধতীনগর পুলিশ লাইন পরিদর্শনে যান রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। পরিদর্শনকালে তিনি পুলিশ আবাসনের সামগ্রিক পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যমান সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এরপর পুলিশ লাইনে থাকা বিভিন্ন থানার জন্য সদ্য আনা নতুন আরটিকা গাড়িগুলিও তিনি পরিদর্শন করেন। জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যেই এই গাড়িগুলি বিভিন্ন থানায় হস্তান্তর করা হবে।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান, পুলিশ হাসপাতালটি দীর্ঘদিনের পুরনো হলেও এখানে পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও পরিষেবা নিয়ে থাকেন। সে কারণেই হাসপাতালের পরিকাঠামো যথাযথ রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে তিনি পরিদর্শনে এসেছেন।

এছাড়াও তিনি বলেন, ত্রিপুরা পুলিশ যাতে কোনো ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে প্রতিটি থানায় আধুনিক ও উন্নতমানের যানবাহন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত গাড়ি ক্রয় সম্পন্ন হবে এবং মার্চ-এপ্রিলের মধ্যেই প্রতিটি থানায় একটি করে নতুন গাড়ি দেওয়া হবে বলে জানান তিনি।

Releated Posts

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top