News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধানসভা নির্বাচনের আগে কমিশনের বড় বার্তা, জেলা শাসকের রিপোর্টের ওপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা
Image

বিধানসভা নির্বাচনের আগে কমিশনের বড় বার্তা, জেলা শাসকের রিপোর্টের ওপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা

নয়া দিল্লি, ৬ জানুয়ারি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন । এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক রিপোর্ট নেবে কমিশন। জেলা শাসকের রিপোর্টের ওপরেই নির্ভর করবে রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা, এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

সোমবার দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন সিইসি জ্ঞানেশ কুমার। সেই বৈঠকে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা শাসকের দায়িত্ব হবে, রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো। ওই রিপোর্টের ভিত্তিতে প্রতি সপ্তাহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তথ্য পাঠানো হবে। কমিশন ওই রিপোর্টের ওপর ভিত্তি করে রাজ্যে কতগুলো স্পর্শকাতর বুথ থাকবে, সেগুলোর জন্য কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই বৈঠকে, রাজ্যে ভোটের নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারের নির্বাচনে সেই একই সংখ্যক বাহিনী মোতায়েন হবে কি না, সেটাই এখন প্রতীক্ষার বিষয়।

এছাড়া, রাজ্যে বিধানসভা নির্বাচনের কত দফায় ভোট হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top