News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিকনিক থেকে বাড়ি ফেরার বদলে লকআপে তিন যুবক, চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ
Image

পিকনিক থেকে বাড়ি ফেরার বদলে লকআপে তিন যুবক, চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

আগরতলা, ৩০ ডিসেম্বর: পিকনিক থেকে বাড়ি ফেরার বদলে শেষমেশ লকআপে ঠাঁই হলো তিন যুবকের। অভিযোগ, ছবি মুড়া থেকে ফেরার সময় গাড়ির চালককে মারধর করে নগদ অর্থসহ সোনার চেইন ও আংটি ছিনিয়ে নেয় তারা। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকায়।

আক্রান্ত চালকের নাম প্রশান্ত সাহা। তিনি এডি নগরের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে প্রশান্ত সাহা ওই তিন যুবককে নিয়ে ছবিমুড়া পিকনিকে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ করেই তিন যুবক চালকের ওপর চড়াও হয়। মারধরের পর তার কাছ থেকে নগদ টাকা, সোনার চেইন ও আংটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর প্রশান্ত সাহা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিন অভিযুক্ত যুবককে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top