News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিহত এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের, আর্থিক সহায়তা প্রদান
Image

নিহত এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের, আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ৩০ ডিসেম্বর: উত্তরাখণ্ডে নির্মমভাবে নিহত ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন রাজ্যের দুই মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা। নিহত এঞ্জেল চাকমা ঊনকোটি জেলার পেচারতল বিধানসভা কেন্দ্রের মাছমারা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দেরাদুনে এমবিএ-র শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

ঘটনার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

মঙ্গলবার এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় নিহতের মা গৌরি মিতা চাকমার হাতে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে ৪,১২,৫০০ টাকা এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পাঠানো শোকবার্তাও পরিবারের হাতে প্রদান করা হয়।

চেক প্রদানকালে কারামন্ত্রী সান্তনা চাকমা ও প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। এ সময় শোকাহত মা গৌরি মিতা চাকমা কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা পরিবারকে সমবেদনা জানিয়ে আশ্বাস দেন যে, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সর্বতোভাবে পাশে থাকবে।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top