News Flash

Image

৭০ কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস

আগরতলা, ৩০ ডিসেম্বর : বন দপ্তরের অধীন প্রায় ১৫০ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৭০ কোটি টাকার গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন সিপাহিজলা জেলার পুলিশ সুপার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের যৌথ অভিযানে এই বড়সড় সাফল্য আসে বলে জানান তিনি।

পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরেই সিপাহীজলার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষ চলছিল। দুর্গম বনাঞ্চলের সুযোগ নিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে বিপুল পরিমাণে গাঁজা চাষ করছিল। অভিযানের সময় বিপুল সংখ্যক গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হিসাব অনুযায়ী ধ্বংস করা গাঁজা বাগানের বাজারমূল্য আনুমানিক ৭০ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের মতে, ভবিষ্যতে যাতে এই ধরনের অবৈধ চাষ আর না হয়, সে জন্য নিয়মিত নজরদারি বাড়ানো হবে।

এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের…

ByByReshmi Debnath Jun 2, 2026

যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার বস্তাবন্দী বিপুল পরিমাণ শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ জুন:  সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা যাত্রীবাহী অটো। প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, বাজার কিংবা…

ByByReshmi Debnath Jun 2, 2026

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top