News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেরাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যু, পরিবারের প্রতি শোক প্রকাশ প্রদেশ কংগ্রেসের
Image

দেরাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার মৃত্যু, পরিবারের প্রতি শোক প্রকাশ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৯ ডিসেম্বর : বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত ভয়ংকর হামলার পর গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হয়েছেন।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নিহত এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। কংগ্রেসের দাবি, এ ধরনের উগ্র হিন্দুত্ববাদী আক্রমণের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়াও কংগ্রেস রাজ্য সরকারের কাছে এঞ্জেল চাকমার পরিবারের জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

ত্রিপুরা কংগ্রেসের মুখপাত্র জানান, এ ধরনের ঘটনা শুধুই দেরাদুনের ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের শিক্ষার্থী ও তরুণরা বর্ণ, ধর্ম ও জাতিগত বিদ্বেষের শিকার হচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কার্যকর ভূমিকা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।

ত্রিপুরা কংগ্রেস এই হিংসার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে ‘রাজধর্ম’ পালনের আহ্বান জানিয়েছে।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top