News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কল্যাণপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল প্রবীণ সংবাদপত্র বিতরণকারীর
Image

কল্যাণপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল প্রবীণ সংবাদপত্র বিতরণকারীর

আগরতলা, ২৬ ডিসেম্বর: কল্যাণপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবীণ সংবাদপত্র বিতরণকারী অজয় আচার্য। আজ সকাল প্রায় ১১ টা নাগাদ রেশন দোকান থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময় একটি বেপরোয়া গতির লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অজয় আচার্য পায়ে হেঁটে সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন। এলাকার বহু পরিবারের কাছে তিনি ছিলেন পরিচিত ও আপনজন। সেদিন তিনি রেশন দোকান থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই আচমকা দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করেন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা এসে তাকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অজয় আচার্যের অকাল প্রয়াণে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যেও গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top