News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুটি চালক, অভিযুক্ত বাইক চালক আটক
Image

বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুটি চালক, অভিযুক্ত বাইক চালক আটক

আগরতলা, ২৪ ডিসেম্বর : উদয়পুর জগন্নাথ চৌমুহনি এলাকায় বাইক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক স্কুটি চালক। আহত ব্যক্তির নাম বাবুল দত্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ উদয়পুর জগন্নাথ চৌমুহনি এলাকায় একটি দ্রুতগতির বাইক একটি স্কুটিকে ধাক্কা মারলে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাবুল দত্তকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাইক চালক শিপন মিয়াকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

জাতীয় ড্রাইভার দিবসে আগরতলায় সাংগঠনিক কনভেনশন, চালকদের ভূমিকার প্রশংসা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১ সেপ্টেম্বর: জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ‘অল ড্রাইভার ও সহচালক অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগরতলার…

ByByReshmi Debnath Sep 1, 2026

তিপরা মথার সঙ্গে জোট চূড়ান্ত করতে ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, দু’দিনের সফরে বিএল সন্তোষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে রাজনৈতিক জোট চূড়ান্ত করতে আজ…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

কাঞ্চনপুরে ৯,৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ১ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাঞ্চনপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

বিধানসভায় নিয়ম-শৃঙ্খলা মানতেই হবে : রাজীব

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিধানসভায় বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনায় অধ্যক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top