News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের বুকে গবাদি পশু চোরের দৌরাত্ম, চাঞ্চল্য
Image

শহরের বুকে গবাদি পশু চোরের দৌরাত্ম, চাঞ্চল্য

আগরতলা, ২০ ডিসেম্বর: শহরের মলয়নগর বাইপাস এলাকায় ফের গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে একটি গোয়ালঘর থেকে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মলয়নগর বাইপাস এলাকায় এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে তাঁরা দেখতে পান গোয়ালঘর দুটি গবাদি পশু নেই। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। আরও জানা গিয়েছে, ঘটনার সময় আশপাশের একটি গোডাউনের সিসি ক্যামেরা চালু থাকলেও, সংশ্লিষ্ট গোডাউনের মালিক সেই ফুটেজ দেখাতে নারাজ। ফলে তদন্তে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

এদিকে, চুরি যাওয়া গবাদি পশুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, শহরের ব্যস্ত এলাকায় বারবার এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top