News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে উত্তর-পূর্ব ভারতকে হুমকির প্রতিবাদে আগরতলায় ওয়াইটিএফ-এর তীব্র বিক্ষোভ, সার্কিট হাউস এলাকায় পথ অবরোধ
Image

বাংলাদেশে উত্তর-পূর্ব ভারতকে হুমকির প্রতিবাদে আগরতলায় ওয়াইটিএফ-এর তীব্র বিক্ষোভ, সার্কিট হাউস এলাকায় পথ অবরোধ

আগরতলা, ১৯ ডিসেম্বর: বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে সাম্প্রতিক বিক্ষোভ এবং ভারতের সেভেন সিস্টার দখলের হুমকির প্রতিবাদে শুক্রবার আগরতলায় তীব্র বিক্ষোভে সামিল হল ওয়াইটিএফ। এদিন শহরের সার্কিট হাউস এলাকায় পথ অবরোধ করে জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভে উপস্থিত ওয়াইটিএফ নেতৃত্ব জানান, সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আব্দুল্লা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে আলাদা করার যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উসকানিমূলক। এই ধরনের মন্তব্য শুধু দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিও হুমকি—এমনটাই মত আন্দোলনকারীদের।

নেতৃত্ব আরও স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে ভারতের সর্বাত্মক সহযোগিতায়ই বাংলাদেশের জন্ম হয়েছিল। ভারতের সেই ঐতিহাসিক সহায়তার ফলেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ প্রতিষ্ঠিত। সেকারণে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য বাঞ্ছনীয় বলে দাবি করেন তারা।

এদিনের বিক্ষোভে আরও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে টিএসএফ নেতৃত্ব বলেন, যদি বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রাখে এবং উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার মতো হুমকি দেয়, তবে পাল্টা প্রতিক্রিয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ‘তিপ্রা ল্যান্ড বিচ’ গঠন করতে পারেন তারা।

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে গোটা সার্কিট হাউস এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top