News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাকোরি ষড়যন্ত্র মামলার শহিদ বিপ্লবীদের স্মরণে আগরতলায় ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
Image

কাকোরি ষড়যন্ত্র মামলার শহিদ বিপ্লবীদের স্মরণে আগরতলায় ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

আগরতলা, ১৯ ডিসেম্বর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ে কাকোরি ষড়যন্ত্র মামলায় শহিদ হওয়া বিপ্লবী নেতা শহিদ আশফাকুল্লা খান, রাজেন্দ্রনাথ লাহিড়ি, রামপ্রসাদ বিসমিল ও ঠাকুর রোশন সিং—এই চার মহান শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ত্রিপুরা রাজ্য কমিটি।

শুক্রবার আগরতলার মেলার মাঠে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক স্মরণসভা ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহিদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁদের আত্মবলিদানের কথা স্মরণ করা হয়।

ডিওয়াইএফআই রাজ্য সভাপতি নবারুণ দেব বলেন, দেশের স্বাধীনতার জন্য এই বিপ্লবীদের আত্মত্যাগ আজও যুবসমাজকে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরো বলেন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার যে আদর্শ শহিদরা রেখে গিয়েছেন, তা বর্তমান প্রজন্মের কাছে পথপ্রদর্শক। তাঁদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করেই আগামী দিনে গণতন্ত্র ও সাম্যের লড়াইকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top