News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক পরিণতি, ১১ মাসের সন্তানকে রেখে আত্মঘাতী তরুণী বধূ
Image

দাম্পত্য কলহের জেরে মর্মান্তিক পরিণতি, ১১ মাসের সন্তানকে রেখে আত্মঘাতী তরুণী বধূ

আগরতলা, ১৯ ডিসেম্বর: ১১ মাসের শিশুকে রেখে চিরবিদায় নিলেন এক তরুণী বধূ। দাম্পত্য জীবনের অশান্তি থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর সাহাপাড়ায়। মৃতার নাম সমাপ্তি রুদ্র পাল। তার স্বামী অশোক পাল।

ঘটনার বিবরণে স্বামী অশোক পাল জানান, ঘরের দৈনন্দিন কাজকর্ম ও শিশুর পরিচর্যাকে কেন্দ্র করে গতকাল তাদের মধ্যে সামান্য বাকবিতণ্ডা হয়। সেই সময় সমাপ্তি তার শাশুড়ির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বলে পরিবারের দাবি। বিষয়টি শ্বশুরবাড়িতে জানিয়ে ছিলেন অশোক, সমাপ্তির বাবা মা তাকে কিছুটা বকাঝকা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে আসে বলে জানান অশোক পাল।

এরপর অশোক পাল টিউশনে বেরিয়ে যান। যাওয়ার আগে তাকে সমাপ্তি কিছু খাবার নিয়ে আসার কথাও বলেন বলে জানিয়েছেন স্বামী। কিছু সময় পর অশোকের মা ফোন করে জানান, সমাপ্তি বাথরুমে গিয়েছেন, কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সমাপ্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ১১ মাসের শিশুকে রেখে এক তরুণী বধূর এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীরভাবে মর্মাহত।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top