News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হালহালীতে এবিসি ইটভাট্টার মালিক ও ম্যানেজার গ্রেফতার, মুক্তির দাবিতে অবরোধ
Image

হালহালীতে এবিসি ইটভাট্টার মালিক ও ম্যানেজার গ্রেফতার, মুক্তির দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৮ ডিসেম্বর:
হালহালী অপরেশকর এবিসি ইট ভাটার চিমনি ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনার পর ভাটার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মুক্তির দাবিতে অবরোধ স্থানীয়দের। ভাট্টার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার কমলপুর মহকুমার হালহালী অপরেশকর এবিসি ইট ভাট্টার চিমনি ভেঙে পড়ে ঘটনাস্থলেই পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন শ্রমিককে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এই ঘটনার পর ইটভাট্টার মালিক সৌভিক পাল এবং ভাট্টার ম্যানেজার অমিত দেবকে পুলিশ গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার হালহালীতে অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সুমন আচার্য্য সহ বিপুল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top