News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে চিমনি ভেঙে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে মোট ২৫ লক্ষ ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর
Image

কমলপুরে চিমনি ভেঙে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে মোট ২৫ লক্ষ ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর

আগরতলা, ১৮ ডিসেম্বর: ধলাই জেলার কমলপুরের নাকফুল এলাকায় অবস্থিত অপরাশকর ব্রিক ফ্যাক্টরিতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল জেলা প্রশাসন। জেলা প্রশাসন, ধলাই-এর তরফে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য মোট ২৫ লক্ষ ১৬ হাজার টাকা এক্স – গ্রেশিয়া আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলির জন্য প্রতি পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি গুরুতর ও অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের জন্যও এসডিআরএফ থেকে পৃথকভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

মোট আটজনকে এখনো পর্যন্ত এই সহায়তা প্রদান করা হয়েছে। তার মধ্যে ৫ জন মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। দুইজন গুরুতর আহতকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এবং একজন সামান্য আহতকে ১৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই শোকের সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবার ও আহতদের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তাও আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top