News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতির সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতির সৌজন্য সাক্ষাৎ
Image

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতির সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতির সৌজন্য সাক্ষাৎ

আগরতলা, ১৭ ডিসেম্বর: ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সর্বভারতীয় কার্যকরী সভাপতি নবীন নীতিনের সঙ্গে আজ নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য।

সাক্ষাৎকালে নবনিযুক্ত কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে নবীন নীতিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার কৌশল, পাশাপাশি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন সাংসদ।

দুই নেতাই দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে তৃণমূলস্তরে আরও মজবুত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এদিন।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top