News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুব্রত চৌধুরী খুন মামলার অভিযুক্ত ফের পুলিশ রিমান্ডে, বাকি অভিযুক্তরা এখনো অধরা
Image

সুব্রত চৌধুরী খুন মামলার অভিযুক্ত ফের পুলিশ রিমান্ডে, বাকি অভিযুক্তরা এখনো অধরা

আগরতলা, ১৭ ডিসেম্বর: শহরের দক্ষিণাঞ্চলে সুব্রত চৌধুরী খুনের ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীকে তিনদিনের পুলিশ রিমান্ড শেষে আজ আদালতে তোলা হলে আদালত আরও তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুনরায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আমতলী থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হলে আদালত ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডের নির্দেশ দিয়েছিল। আজ তাকে আদালতে সোপর্দ পরে পুনরায় তিনদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছে।

তবে ঘটনার পর একাধিক অভিযুক্তের নাম সামনে এলেও আমতলী থানার পুলিশ এখনো বাকি অভিযুক্তদের আটক করতে পারেনি। ফলে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার এতদিন পরও সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, খুনের ঘটনার নেপথ্যের আসল কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা জানতে অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীর রিমান্ডে জিজ্ঞাসাবাদ জোরদার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও পুলিশ দাবি করেছে।

তবে দ্রুত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত সুব্রত চৌধুরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top