News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকার চেষ্টা করছে প্রতিটি পিএসইউ-কে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলতে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার চেষ্টা করছে প্রতিটি পিএসইউ-কে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলতে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
পিএসইউগুলিকে আর্থিক দিক দিয়ে আত্মনির্ভর হতে হলে পণ্য উৎপাদন এবং বাজারজাত করণের জন্য নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে। সময়ের সঙ্গে এবং চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে পণ্য উৎপাদন করতে হবে। এক্ষেত্রে ত্রিপুরা ফরেষ্ট ডেভেলপমেন্ট এন্ড প্ল্যান্টেশন কর্পোরেশনকেও সময়োপযোগী চিন্তাভাবনা করতে হবে ও সিদ্ধান্ত নিতে হবে। সচিবালয়ের কনফারেন্স হলে আজ ত্রিপুরা ফরেষ্ট ডেভেলপমেন্ট এন্ড প্ল‍্যান্টেশন কর্পোরেশন-এর পর্যালোচনা সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চেষ্টা করছে প্রতিটি পিএসইউ-কে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলতে। রাজ্যে উপলব্ধ কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্য উৎপাদনে আরও জোর দিতে হবে। পিএসইউগুলি লাভবান সংস্থায় পরিণত হলে এগুলোতে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। গুণমানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারলে বহিরাজ্যেও এর চাহিদা তৈরী হবে। আলোচনায় মুখ্যমন্ত্রী রাজ্যে একটি টায়ার উৎপাদন কারখানা খোলার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজ্য সরকার রাবার চাষ ও রাবার উৎপাদন এবং রাবারভিত্তিক শিল্প স্থাপনে চেষ্টা করে যাচ্ছে।

পর্যালোচনা সভায় বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা টিএফডিপিসি’র কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। বৈঠকে আলোচনায় অংশ নেন কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, কৃষি ও অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, কর্পোরেশনের এমডি এ এস কনফাডে সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top