News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর ছুরিকাঘাতে আহত বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তী, অভিযোগ – পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা
Image

স্ত্রীর ছুরিকাঘাতে আহত বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তী, অভিযোগ – পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
স্ত্রীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তী। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে তিনি নিজেই অভিযোগ করেছেন। অভিযোগের তীর বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর স্ত্রী উপর।

পারিবারিক বিবাদের জেরেই স্বামীর উপর স্ত্রীর হামলা বলে জানা যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিলোনিয়া কৃষি দপ্তরের কোয়াটারে। বিলোনিয়া কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীর অভিযোগ সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে স্ত্রী বিচিন্তা পালি নাকি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কৃষি দপ্তরের সহ অধিকর্তা সন্দীপ চক্রবর্তীকে রান্না ঘরে বন্ধ করে রাখে। সকালে কাজের মাসি উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সন্দীপকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমান বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন সন্দীপ চক্রবর্তী।

অপরদিকে তার স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। গতকালও সন্দীপ বাড়ির কাজের লোকের সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেটি পছন্দ হয়নি স্ত্রী ও বিচিন্তা পালির। তিনি তাকে সেখান থেকে সরে আসতে বললে স্বামী সন্দীপ তার গলা টিপে ধরে। আত্মরক্ষাতেই তিনি ছুরি চালিয়েছেন বলে দাবি মহিলার। ঘটনাকে কেন্দ্র করে গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার

আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top