News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের নেতার ‘উত্তর-পূর্ব আলাদা করার’ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া প্রদ্যোতের
Image

বাংলাদেশের নেতার ‘উত্তর-পূর্ব আলাদা করার’ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া প্রদ্যোতের

আগরতলা, ১৭ ডিসেম্বর:  বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও টিপরা মথা দলের প্রতিষ্ঠাতা । সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র নেতা হাসনাত আব্দুল্লা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন।

এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক ও উস্কানিমূলক। তিনি স্পষ্ট ভাষায় জানান, উত্তর-পূর্ব ভারতের মানুষ এই ধরনের মন্তব্য কখনোই মেনে নেবে না।
বাংলাদেশি নেতার বক্তব্যের কড়া জবাবে প্রদ্যোত দেববর্মন আরও বলেন, “ভারত সরকার যদি আমাদের এক দিনের সময় দেন, তাহলে আমরা দেখিয়ে দিতে পারি উত্তর-পূর্ব ভারতের জনগণের প্রকৃত মনোভাব এবং ভারতের অখণ্ডতার প্রতি তাঁদের অটল অবস্থান।”

তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সীমান্তবর্তী অঞ্চলের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Releated Posts

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top