News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফল ও ফসলের জিআই ট্যাগের দাবিতে সরব সাংসদ রাজীব
Image

ত্রিপুরায় উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফল ও ফসলের জিআই ট্যাগের দাবিতে সরব সাংসদ রাজীব

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: ত্রিপুরায় উৎপাদিত বিভিন্ন অর্গানিক ফল ও কৃষিজ ফসলের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ প্রদানের দাবিতে রাজ্যসভায় সরব হয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পার্বত্য ত্রিপুরার জনজাতি ও কৃষকদের সার্বিক উন্নয়ন এবং আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে বিষয়টি তিনি সদনের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার কৃষক কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ফলস্বরূপ ত্রিপুরার ‘কুইন আনারস’-কে জিআই ট্যাগ প্রদান করে রাজ্যের কৃষকদের আন্তর্জাতিক পরিচিতি ও বাজারে বিশেষ মর্যাদা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ত্রিপুরার কৃষিজ বৈচিত্র্য ও জৈব চাষের ঐতিহ্য দেশের মধ্যে অনন্য। সেই কারণে রাজ্যে উৎপাদিত গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঠাল, কালি খাসা এবং জুম পদ্ধতিতে উৎপাদিত বিন্নি চালের মতো কৃষি ফসলগুলির জন্যও জিআই ট্যাগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

তাঁর মতে, এসব ফসল জিআই ট্যাগ পেলে ত্রিপুরার কৃষক সমাজ বিশ্বব্যাপী সুনাম অর্জনের পাশাপাশি আর্থিকভাবে আরও শক্তিশালী হবে। পাশাপাশি রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার কৃষি অর্থনীতিও নতুন গতি পাবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top