News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলের দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
Image

ছেলের দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

আগরতলা, ১৬ ডিসেম্বর: ছেলের মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু—এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সোনামুড়া মহকুমার বড় নারায়ণ এলাকায়। মৃতার নাম প্রতিভা দেবনাথ (৬০)। তাঁর ছেলে বিশ্বজিৎ দেবনাথের দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরই এই মর্মান্তিক পরিণতি ঘটে।

জানা যায়, বিশ্বজিৎ দেবনাথ শ্যালিকার বিয়ে সেরে বাড়ি ফেরার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। বাইক নিয়ে তিনি গভীর খাদে পড়ে যান। গুরুতর আহত হলেও সৌভাগ্যবশত তাঁর প্রাণ রক্ষা পায়। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে মেলাঘর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকেরা তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এদিকে, বাড়িতে ছেলের দুর্ঘটনার খবর পৌঁছাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তাঁর মা প্রতিভা দেবনাথ। কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

একদিকে ছেলের জীবন-মরণ সংকট, অন্যদিকে মায়ের আকস্মিক মৃত্যু—এই দ্বৈত আঘাতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top