News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ধর্মনগর থানায় ডেপুটেশন মজদুর মনিটরিং সেল রাজ্য কমিটির
Image

প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ধর্মনগর থানায় ডেপুটেশন মজদুর মনিটরিং সেল রাজ্য কমিটির

ধর্মনগর, ১৬ ডিসেম্বর : সোমবার ধর্মনগরে আগরতলা থেকে আগত মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের সাধারণ সম্পাদিকা দেবিকা চৌধুরী এবং ত্রিপুরা রেলওয়ে হকার সংগঠনের প্রতিনিধিদের একটি দল ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন প্রদান করেন।

ডেপুটেশনের মূল দাবি ছিল—গত শনিবার ধর্মনগরে ব্লোডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় প্রসেনজিত সরকারের সঙ্গে সংঘটিত অমানবিক ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং ঘটনার পর প্রসেনজিত সরকারের মর্মান্তিক মৃত্যুর জন্য প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।প্রতিনিধি দলটি অভিযোগ করে বলেন, প্রসেনজিত সরকার একজন পরিশ্রমী শ্রমজীবী যুবক ছিলেন।

ডেলিভারি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার উপর যে ধরনের অপমান ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার পরিপন্থী। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।ডেপুটেশনে আরও বলা হয়, শ্রমজীবী মানুষদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার স্বার্থে এই ঘটনার দ্রুত তদন্ত অত্যন্ত জরুরি। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

অফিসার ইনচার্জ মিনা দেববর্মা প্রতিনিধি দলকে আশ্বাস দেন যে, পুলিশ ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।উল্লেখ্য, প্রসেনজিত সরকারের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই ধর্মনগরসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top