News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিরানীয়া–বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পর্যন্ত নতুন রেললাইন অনুমোদন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর
Image

জিরানীয়া–বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পর্যন্ত নতুন রেললাইন অনুমোদন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ ডিসেম্বর: জিরানীয়া থেকে বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প রাজ্যের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মন্তব্য করেন।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত রেললাইন চালু হলে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। এর পাশাপাশি শিল্পাঞ্চলে কাঁচামাল পরিবহণ ও পণ্য সরবরাহে গতি আসবে, ফলে লজিস্টিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে। এর সরাসরি সুফল হিসেবে বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্শ্ববর্তী এলাকায় শিল্পোন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

ডাঃ সাহা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, কর্মসংস্থান বাড়বে এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় ত্রিপুরা দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই রেললাইন প্রকল্প অনুমোদিত হওয়ায় শিল্পমহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top