News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশাবিরোধী অভিযানে রাজ্য পুলিশের বড় সাফল্য, ২৪ ঘণ্টায় তিন জেলায় ৫.৫ কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার
Image

নেশাবিরোধী অভিযানে রাজ্য পুলিশের বড় সাফল্য, ২৪ ঘণ্টায় তিন জেলায় ৫.৫ কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ১৬ ডিসেম্বর : নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান নে-শাবিরোধী অভিযানে বড় সাফল্য পেল রাজ্য পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যর তিন জেলায় পুলিশের একাধিক অভিযানে উদ্ধার হয়েছে আনুমানিক ৫.৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন নেশা সামগ্রী। এনডিপিএস ধারা অনুযায়ী একাধিক মামলার বিষয় নিয়ে এমনটাই জানান এআইজিপি রণধীর দেববর্মা।

এআইজিপি রণধীর দেববর্মা বলেন, ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ২ কেজি ৮২০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ২.৫ কোটি টাকা মূল্যের ৪৪,০০০ ই-য়া-বা ট্যাবলেট উদ্ধার হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ধলাই জেলার আমবাসা থানার পুলিশের দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে আনুমানিক ১.৫ কোটি টাকা মূল্যের ৬৯ গ্রাম (৪৫ গ্রাম ও ২৪ গ্রাম) ব্রাউন সুগার এবং ২০,০০০ ই-য়া-বা ট্যাবলেট। এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতিকে আরও সুদৃঢ় করতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top