News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজয় দিবস উপলক্ষ্যে এলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের শ্রদ্ধা জ্ঞাপন
Image

বিজয় দিবস উপলক্ষ্যে এলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের শ্রদ্ধা জ্ঞাপন

আগরতলা, ১৬ ডিসেম্বর:
আজ বিজয় দিবস উপলক্ষ্যে আগরতলায় এলবার্ট একা যুদ্ধ স্মৃতিসৌধে ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, মেজর জেনারেল এস এস কার্তিকেয় এবং ভারতের সেনাবাহিনীর ও আধা সামরিক বাহিনীর পদস্থ আধিকারিকগণ সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।এটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের চূড়ান্ত আত্মপ্রকাশের দিন। বিজয় দিবস প্রতি বছর যথাযোগ্য মর্যাদা ও আনন্দের সাথে  উদযাপিত হয়। এই দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় ত্রিপুরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। ঐ সময়ের পূর্ব পাকিস্থান থেকে ব্যাপক সংখ্যায় শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। ঐসময় ভারত সরকার বাংলাদেশের সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়েছিল। ভারতীয় বীর জওয়ানদের আত্মত্যাগের ফলে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল। তাদের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Releated Posts

কলমচৌরা থানার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেসের তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২২ এপ্রিল: কলমচৌরা থানাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রদেশ কংগ্রেসের…

ByByReshmi Debnath Apr 22, 2026

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া আর কিছুই নয় : আশিস

আগরতলা, ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

গ্রাহকের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে হানা, মিলল অনিয়ম

আগরতলা, ২২ এপ্রিল : ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বসুন্ধরা জুয়েলার্সে হঠাৎ অভিযান চালাল লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এই অভিযানে গিয়ে…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

সময়ে এসেও জয়েন্টে বসতে পারল না পরীক্ষার্থী, অভিযোগ, কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা

আগরতলা, ২২ এপ্রিল.: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘিরে আগরতলার বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনার…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top