News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি
Image

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি

আগরতলা, ১৬ ডিসেম্বর: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ওই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের চারুবাসা ১ নম্বর ওয়ার্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হারু দাস বাড়ি থেকে বের হয়ে ধর্মনগর–পানিসাগর সড়ক দিয়ে যাওয়ার সময় চারুবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি মালবাহী অটো সজোরে ধাক্কা দেয় তাকে। তিনি পাশ্ববর্তী রাজ্য অসমের শ্রীভূমি জেলার বালি পিপলা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার ফলে তিনি গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top