News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা পুরাতন জেল রোডের রাস্তা বেহাল অবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী
Image

আগরতলা পুরাতন জেল রোডের রাস্তা বেহাল অবস্থা, ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ১৫ ডিসেম্বর : বিগত প্রায় এক বছর ধরে আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শহর রাস্তা চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ওই রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে রয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন আগরতলা পুরাতন জেল রোড এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীদের দাবি, রাস্তার সর্বত্র বড় বড় গর্ত, ভাঙা পিচ ও জল জমে থাকায় স্বাভাবিক চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই রাস্তা দিয়ে কোনও রকম জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স, দমকল কিংবা পুলিশ গাড়ি যাতায়াত করতে পারছে না। ফলে অসুস্থ রোগীদের কাঁধে করে কিংবা হাতে করে নিয়ে যাওয়ার মতো মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসন ও পুর নিগমকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো জলভর্তি হয়ে অদৃশ্য হয়ে যায়, ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ ও মহিলা যাত্রীদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।

এলাকাবাসীদের আরও অভিযোগ, আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও পুরাতন জেল রোড দীর্ঘদিন ধরে প্রশাসনের অবহেলার শিকার। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এ বিষয়ে পুর নিগম বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top