News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
Image

উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগরতলা, ১৫ ডিসেম্বর: উমাকান্ত এলামনির উদ্যোগে উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে এলামনির বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন, উমাকান্ত একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী তাঁদের কাছে শুধুমাত্র একটি দিন নয়, বরং এক গভীর আবেগ। জীবনের পঞ্চাশের অধিক বয়স অতিক্রম করেও প্রতিবছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বলে জানান তিনি। তাঁর কথায়, “আমার এই পথ চাওয়াতেই আনন্দ।” আগামী বছরেও একইভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, এবছরও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উমাকান্ত এলামনির সভাপতি শুভব্রত দেব, প্রাক্তন সভাপতি ও আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক শুভাশীষ মজুমদারসহ এলামনির অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ও স্মৃতিচারনের মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

Releated Posts

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top