News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বিরুদ্ধে অর্থের প্রলোভনের বিস্ফোরক অভিযোগ প্রদ্যোত কিশোর দেববর্মণের
Image

বিজেপির বিরুদ্ধে অর্থের প্রলোভনের বিস্ফোরক অভিযোগ প্রদ্যোত কিশোর দেববর্মণের

আগরতলা, ১৪ ডিসেম্বর: তিপ্রা মথার বিধায়ক থেকে শুরু করে এমডিসিদের অর্থের প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি দাবি করেন, এই অভিযোগের পক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে, এমনকি রেকর্ডিংও আছে।

একটি ভিডিও বার্তায় প্রদ্যোত কিশোর দেববর্মণ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির তরফে ২৮টি আসনেই জয়ের যে দাবি করা হচ্ছে, তা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তাঁর কথায়, “পারলে বিজেপি ২৮টি আসনেই জিতে দেখাক।”

জনজাতি সংগঠনের শক্তি প্রসঙ্গেও বিজেপিকে এদিন একাধিক কটাক্ষ করেন তিপ্রা মথা সুপ্রিমো। তিনি বলেন, বিজেপির জনজাতি মোর্চার র‍্যালির তুলনায় তিপ্রা মথার ব্লক মিটিংগুলোতে অনেক বেশি জনজাতি মানুষের উপস্থিতি দেখা যায়। এই সভাগুলোর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তিপ্রা মথার সমর্থকেরা নিজেদের পকেটের টাকা খরচ করেই ব্লক মিটিংয়ে যোগ দেন।

গতকালের বিজেপির জমায়েত নিয়ে বিস্ফোরক মন্তব্য করে প্রদ্যোত বলেন, অনেকেই সেই জমায়েত দেখে খুশি হয়েছেন। তবে বিজেপির রাজ্যস্তরীয় বৈঠকের তুলনায় তিপ্রা মথার একটি ব্লক মিটিংয়েই বেশি মানুষের উপস্থিতি হয়। বিজেপি নেতৃত্বরা যদি এই জমায়েতেই খুশি হন, তাহলে একদিন তিপ্রা মথার ব্লক মিটিংয়ে এসে তা স্বচক্ষে দেখার আহ্বান জানান তিনি।

এছাড়াও রোমান হরফে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়েও শাসক দলের বিরুদ্ধে সরব হন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর দাবি, জনজাতি ছাত্রছাত্রীদের রোমান হরফে পরীক্ষা দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিজেপির নেতাদের নেই। যতদিন না জনজাতিদের নিজস্ব স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, ততদিন জনজাতি ছাত্রছাত্রীদের বাংলায় পরীক্ষা দিতে বাধ্য করা যাবে না বলেও তিনি স্পষ্ট জানান।

পাশাপাশি, জনজাতি ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top