News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান শাসকদল বিজেপি একটা নির্লজ্জ ও বেহায়া সরকার : জীতেন্দ্র চৌধুরী
Image

বর্তমান শাসকদল বিজেপি একটা নির্লজ্জ ও বেহায়া সরকার : জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ ডিসেম্বর: রাজ্যে নেশা কারবার লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে। নেশার রমরমা বাণিজ্য চলছে প্রশাসনের নাকের ডগায়, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আসলে বর্তমান শাসকদল বিজেপি একটা নির্লজ্জ ও বেহায়া সরকার। আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ২১ তম রাজ্য সম্মেলনে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা

জীতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে নেশার রমরমা বাণিজ্য চলছে প্রশাসনের নাকের ডগায়, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, আগে নেশা ধরা পড়ত ২–৪টি বোতল। আর এখন বর্তমান সরকারের আমলে রাজ্যে ওয়াগন ভর্তি করে নেশার সামগ্রী ঢুকছে।

বর্তমান শাসকদল বিজেপিকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যে কর্মসংস্থান নেই, শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই। এই পরিস্থিতিতে পরিকল্পিতভাবেই যুবসমাজকে ধ্বংস করার জন্য নেশা কারবারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, বেকারত্বের সুযোগ নিয়ে যুবসমাজকে নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার চাইলে এই কারবার বন্ধ করা সম্ভব, কিন্তু তাদের কোনও ইচ্ছাশক্তি নেই।

সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে জীতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে যেসব নেশা কারবারি ধরা পড়ছে, তাদের অর্ধেকেরও বেশি শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি প্রশ্ন তোলেন, যারা ধরা পড়ছে, তাদের অর্ধেকের বেশি রাজীব ভট্টাচার্য, সুনীল দেওধর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে ছবি রয়েছে। কেন এমন হচ্ছে? এই সম্পর্কের ব্যাখ্যা সরকারকে দিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, নেশা কারবারের সঙ্গে যুক্ত বড় মাথাদের আড়াল করা হচ্ছে এবং শুধুমাত্র ছোটখাটো কারবারিদের গ্রেফতার দেখিয়ে দায় সারা হচ্ছে। এই পুরো ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা।

জীতেন্দ্র চৌধুরী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে রাজ্যে নেশা বিরোধী কঠোর অভিযান শুরু না হলে বিরোধী দল বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মরিয়ম ধাওয়ালে সহ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য ও জাতীয় স্তরের একাধিক নেতৃত্ব।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top