News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর শহরে ফের দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

উদয়পুর শহরে ফের দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৩ ডিসেম্বর : উদয়পুর শহরে ফের চুরির ঘটনা ঘটেছে। পরপর এমন ঘটনার জেরে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল গভীর রাতে এক মৃৎশিল্পীর বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ১ নগদ লক্ষাধিক সহ ৫ ভরি স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে উদয়পুর শহরে জেল রোড এলাকার বাসিন্দা মৃৎশিল্পী নির্মল আর্চায্যের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। তিনি গতকাল সন্ধ্যায় তাঁরা কেউ বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে স্থানীয় মানুষ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা রয়েছে। তাছাড়া, ঘরের আলমারির ভাঙ্গা এবং ঘরের সকল‌ জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে স্থানীয়রা বাড়ির মালিক এবং পুলিশকে খবর দিয়েছেন। খরব পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

বাড়ির মালিক বলেন, চোরের দল হানা দিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লক্ষাদিক টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতে নিয়মিত টহল না থাকার সুযোগেই চুরির ঘটনা বেড়ে চলেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top