News Flash

Image

মুঙ্গিয়াকামীতে ৫২ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আগরতলা, ১৩ ডিসেম্বর: নিয়মিত যানবাহন তল্লাশির সময় মুঙ্গিয়াকামী থানাধীন একচল্লিশ মাইল এলাকায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৫২ কেজি বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। এ ঘটনায় গাঁজা বহনকারী গাড়ির চালকসহ মোট দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি সিধাই মোহনপুর এলাকা থেকে আসছিল। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি জব্দ করা হয়।

ঘটনাটি নিয়ে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top