News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা বাগান ধ্বংসকে কেন্দ্র করে পুলিশ–জনতার খণ্ডযুদ্ধ: উত্তেজনা সোনামুড়ায়
Image

গাঁজা বাগান ধ্বংসকে কেন্দ্র করে পুলিশ–জনতার খণ্ডযুদ্ধ: উত্তেজনা সোনামুড়ায়

আগরতলা, ১২ ডিসেম্বর: গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হল সোনামুড়া থানাধীন বিজয়নগর এডিসি এলাকায়। শুক্রবার ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে পুলিশ ও প্রশাসনকে বাধার মুখে পড়তে হয় স্থানীয় গাঁজা চাষীদের দ্বারা।

সূত্রের খবর, প্রশাসনের অভিযানের খবর আগেই পেয়ে যান গাঁজা চাষীরা। এরপর তারা গাঁজা বাগানের প্রবেশমুখেই প্রতিরোধ গড়ে তোলেন। ঘিরে ধরেন প্রশাসনিক আধিকারিকদের। প্রথমে বাকবিতণ্ডা থেকে শুরু হলেও পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করে। সময়ের সাথে সাথে উত্তেজনা বাড়তে বাড়তে তা হাতাহাতিতে রূপ নেয়।

এই সংঘর্ষে পুলিশ ও গাঁজা চাষীর এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top