News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ, পথচারী ও ট্রাফিক পুলিশের সহায়তায় উদ্ধার
Image

মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ, পথচারী ও ট্রাফিক পুলিশের সহায়তায় উদ্ধার

আগরতলা, ১০ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের ট্রাফিক পয়েন্টের সামনে বুধবার দুপুরে জনসম্মুখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। পথচারী, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে (আইজিএম হাসপাতালে ভর্তি করেন।

উদ্ধারের পর তার পকেটে থাকা গ্রামীণ ব্যাংকের একটি পাসবুক থেকে তার নাম গোপাল দেবনাথ বলে শনাক্ত করা হয়। ঠিকানা হিসেবে পাসবুকে দুর্জয়নগর লেখা রয়েছে। তবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পুলিশ এখনও কারো সাথে যোগাযোগ করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, পরিবারের কাউকে খবর দিতে না পারায় তারা পাসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অনুসন্ধান চালাচ্ছে। পরিবার বা পরিচিত কেউ বৃদ্ধকে শনাক্ত করলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top