News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমরোহায় মর্মান্তিক দুর্ঘটনা — ছয় দিন পর কফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরল রামনগরের বাসিন্দা বহিরাজ্যে পাঠরত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষি দাস
Image

আমরোহায় মর্মান্তিক দুর্ঘটনা — ছয় দিন পর কফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরল রামনগরের বাসিন্দা বহিরাজ্যে পাঠরত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষি দাস

আগরতলা, ৮ ডিসেম্বর: অবশেষে সোমবার সকালে রাজ্যে ফিরলো বহি:রাজ্যে পাঠরত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষি দাসের নিথর দেহ। কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় তিন বন্ধুর সাথে তার মৃত্যু হয়েছিল। কিন্তু বিমানের সমস্যার কারণে এতদিন ধরে দেহ বাড়ি আনা যায়নি। শেষে সড়ক পথে নিথর দেহ আজ ফিরিয়ে আনা হয়েছে।

উত্তরপ্রদেশের আমরোহায় বুধবার রাতে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার তরুণ ডাক্তারি পড়ুয়ার জীবনে চিরকালীন অন্ধকার নেমে এসেছে। সেই চার জনের একজন ছিল আগরতলার রামনগর ১ নং রোডের একমাত্র সন্তানে ভরসা করা বাবা-মায়ের একমাত্র সন্তান—সপ্তর্ষি দাস। পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, হাসি—সবকিছুই যেন এক মুহূর্তে থেমে গেল একটি ভয়ংকর দুর্ঘটনার ধাক্কায়।

ছয় দিন ধরে নিদ্রাহীন অপেক্ষা, অবিশ্বাস আর ব্যথায় কাতর ছিলেন সপ্তর্ষির বাবা-মা। বিমানপথে মরদেহ আনার জটিলতায় প্রতিদিনই তাদের আশার আলো একটু একটু করে নিভে যাচ্ছিল। অবশেষে ছয় দিনের লম্বা প্রতীক্ষার শেষে কফিনবন্দি অবস্থায় যখন সপ্তর্ষির দেহ রামনগরের বাড়িতে পৌঁছাল, তখন কান্নায় ভেঙে পড়ল পুরো এলাকা। নীরবতার সঙ্গে মিশে গেল হৃদয়বিদারক আর্তনাদ।

একমাত্র সন্তানের চিকিৎসক পড়াশোনা সম্পূর্ণ হওয়ার খুশিতে মাতোয়ারা ছিলেন বাবা মা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। নিজের সন্তানকে শেষবারের মতো ছুঁতেও পারেননি অসহায় বাবা-মা। সমস্ত প্রতিবেশী নিঃশব্দে দাঁড়িয়ে ছিলেন—কারও চোখেই জল লুকোনো যাচ্ছিল না।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এসে জানালেন শেষ শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী বললেন— এমন দুঃখের কথা বলার ভাষা নেই। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল সে, ভগবান তাঁদের এই শোক সইবার শক্তি দিন। তাকে রাজ্যে তাড়াতাড়ি ফিরিয়ে আনার যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। কিন্তু বিমান জটিলতার জন্যে তা সম্ভব হয়ে উঠেনি। ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top