News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় অদ্ভুত চুরি! বৈদ্যুতিক গ্রিফ গায়েব, আটক যুবক
Image

তেলিয়ামুড়ায় অদ্ভুত চুরি! বৈদ্যুতিক গ্রিফ গায়েব, আটক যুবক

তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর: তেলিয়ামুড়া শহরে ঘটেছে এক অদ্ভুত ও উদ্বেগজনক চুরির ঘটনা। বৈদ্যুতিক খুঁটি থেকে গ্রিফ বা প্লাগ খুলে নিয়ে চুরি করায় শনিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি মনে হলেও পরে তদন্তে দেখা যায়—শহরের একাধিক খুঁটি থেকে গ্রিফ গায়েব।
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, এই গ্রিফগুলোর ভেতরে থাকা পিতলের অংশ চুরি করতেই মূলত এই অপকর্ম। চিনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করে অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলেই প্রাথমিকভাবে অনুমান।
রবিবার সকালে দশমিঘাট রাজনগর এলাকায় স্থানীয়রা পরিতোষ দেবনাথ নামে বিশালগড়ের এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তাকে আটক করে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ দপ্তরে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, পরিতোষ নেশাগ্রস্ত এবং নেশার টাকা জোগাড় করতেই সে এভাবে পিতলজাত ধাতব চুরি করে আসছিল।
এই ঘটনায় তেলিয়ামুড়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আশ্চর্যের বিষয়—শনিবার তেলিয়ামুড়া থানার সামনে থাকা বিশাল আকৃতির একটি ট্রান্সফরমারেরও দুটি গ্রিফ গায়েব হয়ে যায়।

এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন–১–এর জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস বলেন, শনিবার থেকে শহরের বিভিন্ন জায়গায় রহস্যজনকভাবে গ্রিফ চুরি হচ্ছিল। বিষয়টি তাদের নজরে আসে। থানার সামনের ট্রান্সফরমার থেকেও দুটি গ্রিফ চুরি হওয়ায় বিষয়টি থানার ওসি জয়ন্ত দে–কে জানানো হয়েছে।
শেষমেশ রবিবার সকালে স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ দপ্তর অভিযুক্ত পরিতোষ দেবনাথের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করবে।
এই অদ্ভুত ধরনের চুরির ঘটনায় তেলিয়ামুড়া শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শহরবাসীর দাবি—যেন দ্রুত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং অনুরূপ নাশকতার ঘটনা আর না ঘটে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top