News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালের প্রবেশমুখেই অরক্ষিত ট্রান্সফরমার, মেলাঘরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
Image

হাসপাতালের প্রবেশমুখেই অরক্ষিত ট্রান্সফরমার, মেলাঘরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

আগরতলা, ৪ ডিসেম্বর : সোনামুড়া মহকুমা হাসপাতালের প্রবেশদ্বারের একেবারে সামনে অরক্ষিতভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যে ট্রান্সফরমারটি বসানো হয়েছে। তা মাটির ওপর কয়েকটি ইট বিছিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। আরও অবাক করার বিষয়, নিরাপত্তা নিশ্চিত করতে ট্রান্সফরমারটিকে ঘিরে রাখা হয়েছে কেবলমাত্র মুলি বাঁশের অস্থায়ী বেড়া।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মতো জনবহুল ও সংবেদনশীল স্থানে ট্রান্সফরমারের এমন দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থান অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন শত শত রোগী, তাদের আত্মীয়স্বজন এবং সাধারণ মানুষ এই প্রবেশমুখ দিয়ে যাতায়াত করেন। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, এমনকি আগুন লাগার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের মতে, শক্ত ভিত্তি, সুরক্ষা-ঘেরা এবং প্রযুক্তিগত মান বজায় রেখে ট্রান্সফরমার স্থাপন করার কথা থাকলেও এখানে দেখা যাচ্ছে প্রশাসনিক উদাসীনতা। ইট-মাটি দিয়ে দুর্বল ভিত্তি তৈরি করে এবং বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা সম্পূর্ণ অপর্যাপ্ত ও অসচেতনতার পরিচয়।

এই পরিস্থিতিতে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, জনস্বার্থে ও হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ট্রান্সফরমারটি সুরক্ষিত কাঠামোর মাধ্যমে পুনঃস্থাপন করা জরুরি। নইলে ভবিষ্যতে বড় বিপদের ঝুঁকি থেকেই যাবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top