News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার চা স্বাদে ও গন্ধে কোনও অংশেই কম নয়: মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরার চা স্বাদে ও গন্ধে কোনও অংশেই কম নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ ডিসেম্বর: ত্রিপুরা চা উন্নয়ন নিগমকে আর্থিকভাবে লাভজনক অবস্থায় পরিণত করতে এবং কর্মসংস্থানের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নিগমকে পরামর্শ দিয়েছেন। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নিগমের কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করে বলেন, ত্রিপুরার চা স্বাদে ও গন্ধে কোনও অংশেই কম নয়। তাই চা-এর প্রাকৃতিক গুণাবলীকে বজায় রেখে আরও বেশি গুণমান সম্পন্ন করে তোলা এবং এর ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে বিপণনের উদ্যোগ নেওয়া আবশ্যক। দেশের যেসব রাজ্যে চা-এর উৎপাদন নেই সেই সব জায়গায় ত্রিপুরার চা-কে বাজারজাত করলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল আহ্বানকে আরও বেশি প্রসারিত করার ক্ষেত্রে রাজ্যের চা শিল্পজাত দ্রব্যকে রাজ্যে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মুখ্যসচিব জে. কে. সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বিভিন্ন কাজকর্মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রদত্ত তথ্যে জানানো হয়েছে ২০২৪ সালে রাজ্যে চা উৎপাদনের পরিমাণ বার্ষিক ৯০ লক্ষ কেজি। রাজ্যে চা উন্নয়ন নিগমের অধীনে ৫টি, সমবায় পরিচালিত ১৩টি এবং বেসরকারি মালিকানাধীন ৩৬টি চা বাগান রয়েছে। ক্ষুদ্র চা চাষির সংখ্যা ২ হাজার ৮০০ জন। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে চা নিলাম কেন্দ্র চালু করার প্রক্রিয়াও চলছে বলে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব সভায় জানিয়েছেন। চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০৫ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। ব্রহ্মকুন্ড চা প্রক্রিয়াকরণ কেন্দ্রের আপগ্রেডেশনের কাজ সম্পন্ন হয়েছে। মাছমারা এস্টেটে ক্ষুদ্র চা প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তোলা হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top