News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় রাজ্যের মেডিক্যাল পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় রাজ্যের মেডিক্যাল পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৪ ডিসেম্বর: উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ত্রিপুরার এক ছাত্রসহ মোট চারজন। বুধবার গভীর রাতে তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চারজন পড়ুয়ার মৃত্যু হয় বলে খবর।

মৃতদের মধ্যে ত্রিপুরার রাজধানী আগরতলার রামনগর ১ নং রোড এলাকার বাসিন্দা সুশান্ত শেখর দাসের ছেলে সপ্তর্ষি দাসও রয়েছেন। সপ্তর্ষি এমবিবিএস কোর্স সম্পন্ন করে বর্তমানে ইন্টার্নশিপ করছিলেন। বিদ্যালয় জীবনে তিনি রবি শংকর বিদ্যামন্দিরের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে সপ্তর্ষির মরদেহ আনার জন্য পরিবারের সদস্যরা দিল্লির উদ্দেশে রওনা দেন। ঘটনাটি ঘিরে রামনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top