News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংসদে আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানালেন বিপ্লব
Image

সংসদে আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানালেন বিপ্লব

আগরতলা, ৩ ডিসেম্বর : আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ সংসদে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে এই দাবি জানান তিনি।

এদিন তিনি বলেন, ত্রিপুরার উত্তর-পূর্বাঞ্চলে আগত যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রাপ্ত তথ্য অনুসারে, পিক আওয়ারে ১০০০ আন্তঃরাজ্য এবং ২০০ আন্তর্জাতিক যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে l ২০টি চেক ইন কাউন্টার এবং বার্ষিক ৩০ লক্ষ যাত্রী যাতায়াতের ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার জন্য রাজ্য সরকার এএআই-কে ১৮.৮৫ কোটি টাকা প্রদান করেছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলার এবং এমবিবি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টটি শীঘ্রই অবহিত করার এবং এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণার প্রক্রিয়াটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সংসদে জোড়ালো দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top