News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি
Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৩ ডিসেম্বর: রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দেয়। স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে চম্পট চোরের দল। ওই ঘটনায় কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা ১ নম্বর ওয়ার্ডের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বাড়ির মালিক বিভা দাস বলেন, কিছুক্ষণের জন্য গতকাল বাড়ির পাশে কীর্তনে গিয়েছিলেন তিনি। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমারিতে রাখা মেয়ের বিয়ের জন্য প্রস্তুত স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। ঘটনার পর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে কদমতলা থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top