News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রভুবাড়ীতে পুকুর ভরাটের অভিযোগে মেয়রের পরিদর্শন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ
Image

প্রভুবাড়ীতে পুকুর ভরাটের অভিযোগে মেয়রের পরিদর্শন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ

আগরতলা, ১ ডিসেম্বর: আগরতলার প্রভুবাড়ী এলাকার পুকুরটি বেআইনিভাবে ভরাট করা হয়েছে—এমন অভিযোগ একাধিকভাবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে সোমবার আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং নিগমের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান।

পরিদর্শনে গিয়ে পুকুর ভরাটের অভিযোগ যে সত্যি তা স্বচক্ষে দেখেন মেয়র। তিনি জানান, এ ধরনের বেআইনি দখল এবং পুকুর ভরাট কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মেয়র বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুকুরটি ভরাট করা হয়েছে। অবিলম্বে দখলকৃত স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। অপরাধীদের উপর জরিমানা আরোপ করা হবে বলেও স্পষ্ট করে দেন মেয়র।
পুকুরটি যাতে দ্রুত দখলমুক্ত হয় এবং মূল অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশ পুর নিগমের আধিকারিকদের দিয়েছেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top