News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি, প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো এলাকাবাসী
Image

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি, প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো এলাকাবাসী

আগরতলা, ১ ডিসেম্বর : রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়েছে। এমনটাই বঞ্চনার অভিযোগ তুলে তালা ঝুলিয়ে দিলেন দক্ষিণ ভাতখাউরী এলাকাবাসী। ধলাই জেলার কমলপুর মহকুমার ৪৬ সুরমা কেন্দ্রের দক্ষিণ ভাতখাউরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগকে কেন্দ্র করে চরম ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য ইন্টারভিউ নেওয়ার পর চাকরি মিলেছে সুরমা কেন্দ্রের এসসি মোর্চার মণ্ডল সভাপতি প্রহ্লাদ দাসের মেয়ে পূজা দাসের। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

অপরদিকে, একই পদের জন্য দু’বার ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি রিক্সাচালক শ্বশুর ও দিনমজুরের স্ত্রী প্রিয়া দাস। স্থানীয় নেতা থেকে শুরু করে বহু লোক তাকে আশ্বাস দিয়েছিলেন যে দক্ষিণ ভাতখাউরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিনিই চাকরি পাবেন। শেষ পর্যন্ত চাকরি না পেয়ে ক্ষুব্ধ প্রিয়া দাস কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে দেন।

চাকরি বঞ্চনার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বজনপোষণই অঙ্গনওয়াড়ির মতো একটি সামাজিক পরিষেবার ক্ষেত্রেও প্রশ্রয় পাচ্ছে। বঞ্চিত প্রিয়া দাস বলেন, দুইবার ইন্টারভিউ দিলাম, সবাই বলল চাকরি হবে। কিন্তু শেষমেশ নেতার মেয়েকেই চাকরি দিলো। গরিবের কি কোনো অধিকার নেই?

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top