News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদি সরকারের প্রতারণা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বে দেশের ৯৯% মানুষ বিপর্যস্ত : প্রদেশ কংগ্রেস
Image

মোদি সরকারের প্রতারণা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বে দেশের ৯৯% মানুষ বিপর্যস্ত : প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১ নভেম্বর: দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে সঙ্কটাপন্ন আখ্যা দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বিস্তৃত অভিযোগপত্র পেশ করল প্রদেশ কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, মোদি সরকারের বেশিরভাগ নীতি ও প্রকল্প জনকল্যাণের জন্য নয়, বরং নির্বাচনী উদ্দেশ্য ও ধনী ১% মানুষের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য।

তাঁর অভিযোগ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ মূলত বিহার নির্বাচনকে সামনে রেখে জালিয়াতিপূর্ণ প্রতিশ্রুতিতে ভরপুর ছিল। তারা দাবি করেন সাড়ে তিন কোটি চাকরির প্রতিশ্রুতি, দীপাবলিতে জিএসটি করছাড়ের ঘোষণা। কিন্তু সবই ছিল জনমোহিনী প্রচারণা, বাস্তবতার সঙ্গে যার মিল নেই। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থা প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্ব বাড়ছে আশঙ্কাজনক হারে। নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বদলে দেশ এখন কর্মসংস্থান সংকটে ভুগছে।

তিনি আরও অভিযোগ করেন, মোদি সরকার জিএসটি করছাড়ের কথা বললেও বাস্তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগেই বাড়তে শুরু করে। তাঁর দাবি, মোদি সরকার টাটা গ্রুপকে ৪৪,২০৩ কোটি টাকা মূলধন অনুদান দিয়ে সেমিকন্ডাক্টর প্রকল্পে বিশেষ সুবিধা দিয়েছে এবং এর চার সপ্তাহের মধ্যে টাটা গ্রুপ বিজেপির কেন্দ্রীয় তহবিলে ৭৫৮ কোটি টাকা দান করেছে। তাই মূল্যবৃদ্ধি–বেকারত্ব–অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় নাগরিককে ঐক্যবদ্ধ গণ আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top