News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে রুটিন চেকিংয়ে বড় কন্টেইনার থেকে উদ্ধার তিন কেজি গাঁজা, চালক আটক
Image

চুরাইবাড়িতে রুটিন চেকিংয়ে বড় কন্টেইনার থেকে উদ্ধার তিন কেজি গাঁজা, চালক আটক

আগরতলা, ৩০ নভেম্বর: আসামগামী পথে চুরাইবাড়ি নাকা পয়েন্টে রুটিন চেকিং চলাকালীন সন্দেহজনক একটি কুরিয়ার সার্ভিসের বড় কন্টেইনার গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই কন্টেইনারের একটি বাক্স থেকে তিনটি প্যাকেটে মোট তিন কেজি গাঁজা উদ্ধার হয়। সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালককেও।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রুটিন চেকিং চলছিল। সে সময় কন্টেইনারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তল্লাশিতেই প্রকাশ্যে আসে গাঁজা পাচারের এই ছক। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ করে পুলিশ একটি মামলা রুজু করেছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস ও পাচারচক্রের যোগসূত্র খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top