News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইপিএফটির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন, দু দফা দাবিতে আন্দোলনের ডাক
Image

আইপিএফটির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন, দু দফা দাবিতে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর:
রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আইপিএফটি দলের কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল, জোট সম্ভাবনা এবং বর্তমান সাংগঠনিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃত্ব।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান,
“টিটিএএডিসি ও ভিলেজ কমিটির নির্বাচনসহ রাজ্যভিত্তিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ১২৫তম সংবিধান সংশোধনের মাধ্যমে ২০২৬ সালের টিটিএএডিসি নির্বাচন যেন ‘টিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল’ (টিটিসি) হিসেবে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আইপিএফটি চায় তিপ্রা মথা ও বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির ভিত্তিতে জোটবদ্ধভাবে নির্বাচন লড়তে। তবে জোট না হলে দল নিজেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি জানান, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালে রাজ্য থেকে ১০০–১৫০ জন আইপিএফটি কর্মী পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্ত্রণ্যে ধর্নায় বসবেন।

পার্লামেন্ট অধিবেশন শুরুর আগে এই আন্দোলনের মাধ্যমে দাবি জানানো হবে— ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করা, বর্তমান টিটিএএডিসিকে উন্নীত করে টিপরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন।
এ দুই দফা দাবিতে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আন্দোলন জোরদার করা হবে বলে জানান তিনি।

সঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ককবরক ভাষাকে রোমান লিপিতে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান বা অন্য কোনো উপযুক্ত স্থানে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে এক বৃহৎ জনসমাবেশের আয়োজন করা হবে। আইপিএফটির এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

———–

Releated Posts

রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল: বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচন: ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের দুটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহনের নির্দেশ

আগরতলা, ১৩ এপ্রিল: রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে ১০-কুলাই-চম্পাহাওর (এসটি) কেন্দ্রের ৩-ভাটিময়দান এস.বি. স্কুল এবং ১৭-রামদেব ঠাকুর…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল; ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByReshmi Debnath Apr 13, 2026

আগরতলায় ৪০ লক্ষ টাকার অবৈধ কফসিরাপ উদ্ধার, যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাস্টমসের সাফল্য

আগরতলা, ১৩ এপ্রিল: অবৈধ মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস দফতরের…

ByByReshmi Debnath Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top